সিসি নিউজ: সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক টিভি মেকারের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম এই রায় দেন।
জানা যায়, সৈয়দপুর শহরের রেলস্টেশন সংলগ্ন পাওয়ার হাউস এলাকায় দীর্ঘদিন থেকে মাদক বিক্রি করে আসছে কুখ্যাত মাদক বিক্রিতা নাজমা বেগম। সৈয়দপুর থানার এসআই আসাদুজ্জামান আসাদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। অপরদিকে শহরের ইসলামবাগ এলাকার টিভি মেকার রাজুকে সিনেমা রোডস্থ দোকান থেকে মাদক হিসেবে ব্যবহার্য গাম বা আঠা রাখার দায়ে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে।