• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোটার তালিকায় ভারতীয় নাগরিক : তদন্তে ইসি

91283_1সিসি ডেস্ক: রোহিঙ্গা সমস্যার পর ভোটার তালিকায় এবার ভারতীয় নাগরিক অন্তর্ভুক্তির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর সীমান্তবর্তী উপজেলাগুলোয় নতুন করে সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশন থেকে এ সতর্কতা জারি করা হয়। পাশাপাশি হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করার আগে শিগগিরই ভুয়া ভোটার শনাক্তের কাজ শুরু করা হবে বলে জানায় ইসি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় শিশির দাস নামের ত্রিপুরার এক বাসিন্দাকে ভোটার করার অভিযোগ তদন্ত করে দেখছে ইসি।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটার তালিকা হালনাগাদে প্রতি বছর কিছু না কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে ভোটার হওয়ার চেষ্টা করে। ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এসব ভুয়া ভোটার শনাক্ত করে বাদ দেয়া হয়। কিন্তু এ কাজে জড়িত প্রকৃত অপরাধীদের কোনো বিচার হয় না। এ কারণে সুযোগ পেলেই রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকরা ভোটার হচ্ছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সীমান্তবর্তী সব উপজেলায় বিশেষ সতর্কতা জারি করেছে কমিশন। উল্লেখ্য, ২০১১ সালে মৌলভীবাজারের এক গ্রামে ১০ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে ভোটার হওয়ার অভিযোগ পাওয়া যায়। এরপর তদন্তে সত্যতা পাওয়ায় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয় ইসি। কিন্তু এ ঘটনায় কাউকে

 শাস্তি দেয়া হয়নি। এছাড়া ছয় বছরে রোহিঙ্গা সন্দেহে প্রায় ৬৭ হাজার ভোটার নিবন্ধন ফরমও বাতিল করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি ভারতের ত্রিপুরার এক বাসিন্দা এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে ইসিতে অভিযোগ আসে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ইউনিয়নের ওই ভোটারের জাতীয় পরিচয়পত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদনও এসেছে। মঙ্গলবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

পরিমল দাস নামের একজন অভিযোগে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকাভুক্ত শিশির দাস, পিতা যতীন্দ্র দাস ভারতের ত্রিপুরা রাজ্যের বলাই জেলার পূর্ব নালিছড়া গ্রামের ভোটার। অভিযোগের সপক্ষে শিশিরের ভারতীয় নির্বাচন কমিশনের দেয়া পরিচয়পত্র এবং বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিও যুক্ত করেছেন পরিমল।

বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করেছেন একাধিক নির্বাচন কমিশনার। নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচন কমিশনার জানান, অনুপ্রবেশকারীদের ভোটার না করার বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কেউ অভিযোগ করলেও তা সঠিকভাবে যাচাই করা হবে। তবে সীমান্তবর্তী এলাকায় যাতে কোনো ভারতীয় বা মিয়ানমারের রোহিঙ্গা ভোটার হতে না পারে সেজন্য আবারও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।

১৫ মে থেকে দেশজুড়ে চলছে ভোটার তালিকা হালনাগাদ কাজ। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গা ও ভিনদেশি নাগরিকদের ভোটার না করার বিষয়ে প্রতিবেদন পাঠাতে বলে ইসি।

ভুয়া ভোটার শনাক্তের কাজ শিগগিরই শুরু : ভোটার তালিকা থেকে ভুয়া ভোটার শনাক্ত করে তা বাতিল করার কাজ শিগগিরই শুরু করতে যাচ্ছে ইসি। হালনাগাদে নতুন ভোটারদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্তির আগে যাচাই-বাছাই করে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। এরপর কোনো ভোটারের বিষয়ে অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। সবশেষ আগামী জানুয়ারিতে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ