• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে গুরুত্ব পাবে অমীমাংসিত ইস্যুগুলো

Mahamudঢাকা: ভারত সফরকালে দুই দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রথম দ্বিপক্ষীয় সফরে বৃহস্পতিবার সকালে নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। সাতজন সচিবসহ বড় একটি প্রতিনিধি দল নিয়ে সকাল সোয়া ১০টায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন মন্ত্রী। তার সফরসঙ্গীদের মধ্যে পরাষ্ট্র সচিবও রয়েছেন।
মন্ত্রী বলেন, “দুই দেশের বিদ্যমান সম্পর্কের গভীরতা অনস্বীকার্য। কিন্তু একে আরো এগিয়ে নিতে উভয়পক্ষকে কাজ করতে হবে। আমরা আরো গভীর সম্পর্ক চাই এবং তার জন্য অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি চাই আমরা। এটা অবশ্যই হতে হবে।”
সফরে তৃতীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ও যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভায় যোগ দেবেন মন্ত্রী। গত মে মাসে ভারতে ক্ষমতা বদলের পরে এটাই হবে এ ধরনের প্রথম বৈঠক।
নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি সম্পদ, সীমান্ত ব্যবস্থাপনা, অবকাঠামো, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি, পরিবেশ ও শিক্ষাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা হবে এ বৈঠকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ