ঢাকা : আগামী শনিবার চীন সফরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। চীন সরকারের আমন্ত্রণে এরশাদ এ সফরে যাচ্ছেন।
শনিবার দুপুর দুটা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে এরশাদ চীন যাচ্ছেন বলে জানিয়েছেন এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাপার কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আখতার।
খালেদ আখতার আরো জানান, এরশাদের সফরসঙ্গী হিসেবে চীনে যাচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এবং পানিসম্পদমন্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দেশটিতে পৌঁছেছেন।