দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার রামডুবি হাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর ও সূধী সমাবেশের আয়োজন করা হয়। কোম্পানীর জেভিপি ও দিনাজপুর জোন ইনচার্জ মোঃ সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ইভিপি ও রংপুর ডিভিশন ইনচার্জ অধ্যাপক সৈয়দ আব্দুল মতিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর জেএসভিপি ও দিনাজপুর সার্ভিস সেন্টার ইনচার্জ সৈয়দ আব্দুল আউয়াল, রামডুবি হাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ফরমান আলী, সুন্দরবন ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের প্রতিনিধি ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর জেভিপি ও দিনাজপুর জোন ইনচার্জ মোঃ সাহেব আলী, কোম্পানীর বিসি মোঃ আব্দুল হাফেজ’র উপস্থাপনায় বক্তব্য রাখেন কোম্পানীর বিএম মোঃ মোয়াজ্জেম হাসেন খান। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ আব্দুল মতিন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কোম্পানীর বীমা গ্রাহক মরহুমা আনোয়ারা বেগমের নমীনি স্বামী মজিবুর রহমানের নিকট ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
এদিকে শুকবার বিকেলে সদর উপজেলার রানীগঞ্জ বাজারে অপর এক অনুষ্ঠানে কোম্পানীর বীমা গ্রাহক মরহুম ডা. মোঃ আব্দুস সাত্তারের নমীনি স্ত্রী মোছাঃ আকলিমা বেগমের নিকট এক লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় কোম্পানীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।