• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৩ বছর পর কবর থেকে উঠিয়ে ছবি!

wzag7nmo_30568সিসি ডেস্ক: একজন মানুষ ২৩ বছর আগে মারা যান। এতবছর পর তার দেহাবশেষ তুলে ছবি তুলেছেন এক ব্যাক্তি!

নাম ক্লেমেন্তে। স্পেনের এই বিচিত্র খেয়ালের ব্যক্তি পেশায় একজন গোরখোদক (যারা কবর খোঁড়েন)। সম্প্রতি কাণ্ডটি তিনিই ঘটিয়েছেন।

ক্লেমেন্তে শুধু কবর থেকে মরদেহ তুলেই ক্ষান্ত হননি! তার কঙ্কালসার শরীরে কাপড় পরিয়ে ছবিও তুলেছেন। সেই ছবি কোনো ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, সাড়া পড়ে যায় চারদিকে। ছবিতে মৃতব্যক্তির ডানদিকের জন হলেন মহান (!) ক্লেমেন্তে!

ছবি দেখে তদন্তে নামে পুলিশ। তারা খোঁজ নিয়ে দেখেন, মৃত ব্যক্তি সম্পর্কে ক্লেমেন্তের চাচা। ২৩ বছর আগে যিনি মারা যান।

কারণ হিসেবে খ্যাপাটে ভাইপোর ভাষ্য, কবরটি একটু বড় করতে তার চাচাকে তোলা হয়। হঠাৎ তার মাথায় ছবি তোলার এই অদ্ভুত খেয়াল আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ