• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ma-600x330আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে।বৈঠকে দুই দেশের অমিমাংসীত নানা ইস্যু নিয়ে কথা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সব অমিমাংসীত বিষয় সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।আজ বিকালে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয়।এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে গত বৃহস্পতিবার সকালে চার দিনের সফরে ভারত গেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) তৃতীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার কথা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগে তিনি ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে বৈঠক করেন।বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ভারতের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে তিস্তা পানিবন্টন চুক্তি নিয়ে ফলপ্রসু ও ইতিবাচক আলোচনা হয়েছে।’ভারতের আগামী সংসদ অধিবেশন থেকে স্থল সীমানা চুক্তি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ভারতের পরররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গত ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো দেশটির গণমাধ্যমকর্মীদের সামনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে হাজির হন। ওই ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইতিবাচক মনোভাব দেখান সুষমা স্বরাজ।তবে তিস্তা নিয়ে সহসা কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়ার সম্ভাবনা খুব কম।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের মধ্যে বিরাজমান সমস্যাগুলো এরই মধ্যে চিহ্নিত হয়েছে। সামনের জেসিসি বৈঠকে বিষয়গুলো নিয়ে ভাল ফলাফল পাওয়া যাবে।’তিস্তা ও স্থল সীমানা চুক্তি কার্যকর সম্পর্কে সুষমা স্বরাজ জানান, দেশটির রাজ্যসভার মাধ্যমে সংসদীয় স্থায়ী কমিটিতে স্থল সীমানা চুক্তি পূর্ণগঠন করা হয়েছে। এখন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। অন্যদিকে, তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে দেশটির রাজনৈতিক সবগুলোপক্ষ একমতে পৌঁছাতে কাজ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, জেসিসি বৈঠকে বাংলাদেশের পক্ষে তিস্তা চুক্তির বাস্তবায়ন, স্থল সীমানা চুক্তি কার্যকর, সীমান্তে হত্যা বন্ধ এই তিনটি ইস্যূকে অগ্রাধিকারভাবে গুরুত্ব দেওয়া হবে। বিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন, বর্ডার হাট, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। এ ছাড়া সম্প্রতি ভারতের গণমাধ্যমে প্রকাশিত সারদা ইস্যূ সম্পর্কেও ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।জেসিসি বৈঠকে তিস্তা চুক্তির বাস্তবায়ন, স্থল সীমানা চুক্তি কার্যকর, সীমান্তে হত্যা বন্ধ এই তিনটি ইস্যূকে বাংলাদেশের পক্ষে অগ্রাধিকারভাবে গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে বৈঠকে নিরাপত্তা ও ট্রানজিটের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ