• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিবিয়ায় জরুরি অবস্থা,সেনা সদস্যদের ছুটি বাতিল

image_99063_0আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার সেনাপ্রধান আবদুর রাজ্জাক নাজুরি দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আত থানি’র নতুন মন্ত্রিসভা লিবিয়ার সংসদ বাতিল করার পরই জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

এ ঘোষণার পর সব সেনা সদস্যের ছুটি বাতিল করে দেয়া হয়েছে এবং দেশটিতে উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদেরকে নিজ নিজ ইউনিটে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সব সেনা কর্মকর্তা ও সেনা সদস্যের প্রতি উগ্রবাদী অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে নামার অনুরোধ জানিয়েছেন লিবিয়ার নতুন নির্বাচিত সেনাপ্রধান। সন্ত্রাসবাদ বিরোধী এ লড়াইয়ে অংশ নেয়ার জন্য  লিবিয়ার যুব সমাজের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটির সশস্ত্র গোষ্ঠী ‘ফজর লিবিয়া’ জোটের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ আহ্বান জানান তিনি। রাজধানী ত্রিপোলি এবং বেনগাজি শহরের বেশির ভাগ এলাকায় এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এ জোটের প্রধান গোষ্ঠীকে লিবিয়ার সংসদ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।–ওয়েবাসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ