• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ফুটবল লীগের উদ্বোধন

DSC07483সিসি নিউজ: “খেলাধুলা সুস্থ্য-সবল শরীর গঠনে সহায়ক ও ব্যাক্তির বিকাশ ঘটায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানিয় সাবেক ফুটবলার, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া মোদিদের উদ্যগে  নীলফামারীর সৈয়দপুর ষ্টেডিয়ামে সিনিয়র ফুটবল লীগের উদ্বোধন হয়েছে। উপজেলার পাঁচটি দলের অংশগ্রহনে গত শুক্রবার বিকেলে সৈয়দপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সিনিয়র ফুটবল লীগের উদ্বোধন করেন। এ সময় ক্রীড়া সংস্থার বিভিন্ন সংগঠকসহ এ লীগ পরিচালনা কমিটির সকল সদস্য এবং অংশগ্রহনকারি দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনি খেলায় ইউনাইটেড এক্সপ্রেস ১-০ গোলে চ্যালেঞ্জ স্পোটিং ক্লাবকে হারিয়ে জয়ের মাধ্যমে শুভ-সুচনা করে এ লীগে।
এ লীগ পরিচালনা কমিটি জানায়, দীর্ঘদিন এ জনপদে কোন ফুটবল খেলার আয়োজন হয়নি। এতে নতুন প্রজন্মরা জনপ্রিয় এ খেলা থেকে বিছিন্ন থেকে জড়িয়ে পড়ছে তারা মাদকসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে। ফুটবলে গৌরবময় অধ্যায়ের পাশাপাশি খেলোয়াড় সংকটে হারিয়ে যেতে বসেছিল এ খেলা। তাই স্থানিয় সাবেক ফুটবলার, সংগঠক ও ক্রীড়া মোদিদের সমন্বয়ে কমিটির মাধ্যমে সৈয়দপুর ষ্টেডিয়ামে সিনিয়র ফুটবল লীগ চালুর উদ্যেগ নেয়া হয়। আর এরই ধারাবাহিকতায় গত শুক্রবার হতে ৫  দলের অংশগ্রহনে লীগ খেলার উদ্বোধন করা হয়। দলগুলি হলো ইউনাইটেড এক্সপ্রেস, চ্যালেঞ্জ স্পের্টিং ক্লাব, ফুটবল একাডেমি, পল্লী উন্নয়ন সংঘ লক্ষনপুর ও ইয়াং স্পোর্টিং ক্লাব সোনারায় নীলফামারী। আর এ লীগ খেলা সুন্দর সমাপ্তির পর-পরই বড় কোন টুর্ণামেন্টের আয়োজন করবেন বলে সাবেক ফুটবলার, সংগঠক ও ক্রীড়ামোদিদের সমন্বয়ে গড়া এ সিনিয়র লীগ পরিচালনাকারি কমিটি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ