• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আত্মহত্যার চেষ্টা

Uni Rokeyaরংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নাজমুল হক ক্যাম্পাসে তার নিজ কক্ষে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতি ভর্তি করা হয়েছে।
রমেক হাসপাতালে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ জানান, বিভিন্ন সূত্র থেকে তিনি জানতে পারেন কলা অনুষদের ডিন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. নাজমুল হক শনিবার রাত ১০টায়  স্ত্রীর সাথে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যান। এরপর তিনি মোবাইল ফোনটি বন্ধ রাখেন।
খোঁজাখুজির পর কোনো খবর না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব আলী আহসানকে জানানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃকপক্ষ সারারাত ধরে বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ক্যাম্পাসে তন্ন তন্ন করে খোঁজেন। শনিবার রাত ৪টার দিকে শিক্ষক সমিতির সভাপতি সাইদুল হক, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ, সহকারী প্রক্টর শাহ জামানসহ কলা ভবনের কাছে গিয়ে দেখতে পান কলাপসিপল গেটের ভেতরে তালা দেওয়া। এতে সন্দেহ হলে কলাপসিবল গেট খুলে তারা ভবনের ২য় তলায় ড. নাজমুলের কক্ষের সামনে যান। এসময় তারা দেখতে পান ওই কক্ষটি ভেতর থেকে সিটকিনি দেয়া। পরে দরজা ভেঙে দেখা যায় ড. নাজমুল ইসলাম তার কক্ষে অচেতন অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি চিকিৎসাধীন আছেন।
তুহিন ওয়াদুদ আরও জানান, হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. জাকির হোসেনের নেতৃত্বে বোর্ড গঠন করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন এখনও তিনি শংকার মধ্যেই আছেন।
এ ব্যাপারে ড. নাজমুল হকের স্ত্রী সাথে একাধিকবার যোগাযোগ করা হলে  তিনি স্বামীর আত্মহত্যা চেষ্টার বিষয়ে কিছুই বলতে রাজি হন নি। তবে তিনি দ্রুত স্বামীর আরোগ্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ