চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নির্মানাধীন দূর্গা প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে কে বা কারা উপজেলার ঘন্টাঘর বাজারের পার্শ্বে তারাকালি সার্বজনীন মন্দিরে নির্মানাধীন দূর্গা প্রতিমাসহ সকল প্রতিমা ভাংচুর করেছে। দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি ক্ষিতিশ চন্দ্র রায় জানান, আসন্ন দূর্গাপুজা উপলক্ষে দূর্গা প্রতিমা তৈরীর কাজ শেষে রাত ১২টার সময় পার্শ্বের রুমে ঘুমাই, প্রকৃতির ডাকে রাত ১টায় টের পেয়ে দেখি দূর্গা প্রতিমাসহ সকল প্রতিমা ভাঙ্গা। রাতেই বিষয়টি সবাইকে অবগত করা হয়েছে। পরদিন রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ও অফিসার ইনচার্জ রওশন মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।