সিসি নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মালয়েশিয়ান ভিসা প্রসেসিং সেকশন আগামী ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর বন্ধ থাকবে। মালয়েশিয়ান হাই কমিশন অফিস সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ছুটি শেষে আগামী ৮ অক্টোবর যথারীতি অফিস চলবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি ভিসা জমা দেওয়ার সর্বশেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। আর পাসপোর্ট ডেলিভারির সর্বশেষ তারিখ আগামী ২ অক্টোবর পর্যন্ত।
সূত্র: বাসস