• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ আটক ১১

11রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ ১১ দালালকে আটক করা হয়েছে।

রামেক হাসপাতাল বক্স পুলিশ সদস্যরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করেন। এর মধ্যে ছয়জনই বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রিয় প্রতিনিধি।

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মধ্যে যারা আটক হয়েছেন তারা হলেন- নগরীর সুলতানাবাদ এলাকার মাসুম (৩৪), নাটোরের শহিদুল ইসলাম অপু (৩১), জামালপুরের শ্রীপুর এলাকার আহাম্মেদ আলী (৩০), নওগাঁর সাপাহার উপজেলার বিরামপুর এলাকার আসাদুল্লাহ (৩৩), মান্দা উপজেলার নারায়ণপুর এলাকার মিজানুর রহমান (২৯), মহানগরীর হোসনিগঞ্জ এলাকার মোখলেসুর রহমান হৃদয় (২৭)।

আটক দালালরা হলেন, দুর্গাপুরের নাওপাড়া এলাকার শাহজামাল (২২) ও বুলবুল আহাম্মেদ (২৭), নগরীর মহিষবাথান এলাকার বিদ্যুৎ (২৭), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমির ইসলাম ও সবির মিস্ত্রি।

অভিযোগ রয়েছে, দালালরা রোগীদের সঙ্গে প্রতারণা ছাড়াও হাসপাতাল থেকে রোগীদের ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান।

রামেক হাসপাতাল বক্স পুলিশের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান জানান, হাসপাতালের ভেতরে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রবেশে সময় বেঁধে দেওয়া আছে। কিন্তু ওই সময়ের আগে-পরে গোপনে হাসপাতালে প্রবেশ করায় ছয়জন প্রতিনিধিকে আটক করা হয়েছে।

এছাড়া রোগীদের সঙ্গে প্রতারণা এবং হাসপাতাল থেকে রোগীদের ভাগিয়ে অন্যত্র নেওয়ার অভিযোগে ওই পাঁচ দালালকে আটক করা হয়েছে।

এদিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তৎপর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ