• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে গণধর্ষণের শিকার নীলফামারীর যুবতী

Dorson-104পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে প্রেমিকের সাথে দেখা করতে এসে এক যুবতী (১৯) গণধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতা যুবতীটির বাড়ী নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখাল গ্রামে। বুধবার দিবাগত গভীর রাতে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক সাধন ভৌমিককে (২৪) আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। সাধন নীলফামারী জেলার ডোমার উপজেলার ছোট রাওতা সাহাপাড়া গ্রামের মৃত মনরঞ্জন ভৌমিকের ছেলে। ভৌমিক জানান, ধর্ষিতা ঢাকা খিলগাঁও এলাকায় বড়বোনের বাড়িতে থাকত। পাঁচ/ছয় মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে ওই যুবতীর সাথে সাধন ভৌমিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবতীটি প্রেমিকের সাথে দেখা করতে বুধবার রাতে ঢাকা থেকে পার্বতীপুর আসে। পার্বতীপুর রেল স্টেশনের ওভার ব্রীজের উপরে তারা দুজন মনের সুখে কথা বলছিল। শহরের অপরিচিত তিন বখাটে যুবক এসে তাদের পরিচয় জানতে চায়। নিজেদের প্রেমিক প্রেমিকা বলে পরিচয় দিলে অজ্ঞাত পরিচয় যুবকরা ওভার ব্রীজে কথা বলা নিরাপদ নয় বলে জানায় এবং তাদেরকে নিরাপদ জায়গায় রাতে থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে সাধন ভৌমিককে আটকে রেখে রাস্তার পাশের একটি টিনসেট ঘরে অজ্ঞাত ওই তিন বখাটে মেয়েটিকে রাতভর ধর্ষন করে। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ নিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং প্রেমিক সাধন ভোমিককে আটক করে পার্বতীপুর মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ