পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুরে কর্মরত সাংবাদিক ও ৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মঞ্জুরুল হক মঞ্জু’র পিতা ছহির উদ্দিন সরকার (মাস্টার) বৃহস্পতিবার সকাল ৯টায় বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। এসময় তার স্ত্রীসহ ২ পুত্র ও ৬ কন্যা সন্তাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহষ্পতিবার বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ সৈয়দনগর তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জুর পিতার মৃত্যুতে পৌর মেয়র ও দৈনিক মানববার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশসহ পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণ, পার্বতীপুরের মিডিয়া কর্ণারের সদস্য সাংবাদিক এম, এ আলম বাবলু, একরামুল হক বেলাল, জহির রায়হান, বদরুদ্দোজা বুলু, আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান বকুল, রুকুনুজ্জামান বাবুল, জাহাঙ্গীর আলম, এম এ জলিল, এরশাদ আলী, শাহাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন তৌহিদুর রহমান শোক সমপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা সমবেদনা জ্ঞাপন করেন।
সিসি নিউজ ২৪ ডটকম’র পরিবারের পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে।