দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভান্ডারা ইউপি’র ভান্ডারা গ্রামের বাহাদুর চন্দ্র সরকারের শিশু কন্য তিথি (৯) বাড়ীর পাশে খেলতে গেলে বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। এ সময় তার চিৎকারে বাড়ীর লোকজন তাকে বাড়ীতে নিয়ে প্রথমে স্থানীয় ওঝাঁ দিয়ে ঝাড়-ফুঁক দেয়। পে তার অবস্থার অবনতি হলে তাকে দিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশুটির মৃত্যু হয়। স্থানীয় লোকজন সাপটিকে জীবিত ধরেছে বলে জানিয়েছে এলাকাবাসি।