• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরিয়ায় তেল ক্ষেত্র ও শোধনাগারে মার্কিন হামলা; নিহত ১৯

hamlaআন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার তেল ক্ষেত্র ও শোধনাগারে মার্কিন বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছে। এসব তেল স্থাপনা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে। ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, মার্কিন হামলায় নিহতদের মধ্যে ১৪ জন গেরিলা রয়েছে। অপর পাঁচ জন নারী ও শিশু। তারা গেরিলাদেরই স্ত্রী ও সন্তান। গেরিলাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানও এ খবরের সত্যতা স্বীকার করেছে। গতরাত ও আজ (বৃহস্পতিবার) ভোরে এসব হামলা হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন জঙ্গি বিমানগুলো অন্তত সাতটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে তিনটি তেল ক্ষেত্র রয়েছে। এসব তেল স্থাপনা আইএসআইএলের অর্থের উৎস হিসেবে কাজ করে বলে জানা গেছে।

হামলার শিকার তেল শোধনাগারগুলো দেইর আয-যোর প্রদেশের মায়াদিন শহরের আশেপাশে অবস্থিত। চলতি বছরের শুরুতে এসব শোধনাগার দখলে নিয়েছে আইএসআইএল গেরিলারা।

এছাড়া সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে ইউফ্রেটিস নদীর আশেপাশের কিছু এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর ফলেও ওই এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার থেকে সিরিয়ায় আইএসআইএলের অবস্থানে হামলা শুরু করেছে আমেরিকা ও তার কয়েকটি মিত্র দেশ। ওয়াশিংটন বলেছে, পাঁচটি আরব দেশও তাদের সঙ্গে হামলায় অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ