• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে রওশনের কুশপুত্তলিকা দাহ শ্রমিক পার্টির সভাপতি গ্রেফতার

image_99959_0রংপুর: বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ এবং তাকে জাতীয় পার্টি থেকে অপসারণের দাবি জানানোর মামলায় জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সভাপতি তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে নগরীর লালবাগ রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বুধবার জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোফাজ্জল হোসেন তোফার নেতৃত্বে লালবাগ রেলগেট ও স্টেশন এলাকায় জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের কুশপুত্তলিকা দাহ করে শ্রমিক পার্টির নেতাকর্মীরা।

এ সময় তারা বিক্ষোভ করে এবং জাতীয় পার্টি থেকে রওশন এরশাদকে অপসারণের দাবি জানায়। এ ঘটনায় জাতীয় যুব সংহতির সহ সভাপতি আসাদুজ্জামান মামুন বাদী হয়ে বৃহস্পতিবার শ্রমিক পার্টির সভাপতি তোফাসহ অজ্ঞাত বহুসংখ্যক নেতাকর্মীর নামে একটি মামলা করেন।
ওই মামলায় তোফাকে পুলিশ  শুক্রবার রাতে নগরীর লালবাগ রেলগেট এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ