• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলে যুক্ত হচ্ছে আরো ২৭০টি বগি

image_100260_0ঢাকা: রেলমন্ত্রী মুজিবুল হক সোমবার কমলাপুরে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিগগির রেলে আরো নতুন ২৭০টি বগি যুক্ত হচ্ছে। ছয় মাসের মধ্যে নতুন ৫০টি বগি ভারত থেকে আসবে। বাকিগুলোও পর্যায়ক্রমে আনা হবে। ২৭০টি বগির মধ্যে ভারতের অর্থায়নে ১২০টি  এবং এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১৫০টি বগি ক্রয় করা হবে।
যাত্রীদের অগ্রিম টিকিট সংগ্রহ সমস্যা বিষয়ে রেলমন্ত্রী বলেন, দক্ষ এবং অভিজ্ঞ জনবলের কারণে সমস্যা হচ্ছে। এ সমস্যা কাটাতে নতুন জনবল নিয়োগ দেয়া হবে। মন্ত্রী জানান, বর্তমানে প্রতিদিন আড়াই লাখ অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
সোমবার ৪ অক্টোবরের টিকিট বিক্রি হচ্ছে। টিকিট বিক্রির জন্য যাত্রীরা লম্বা লাইনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। অগ্রিম টিকিট পেতে তাদের হয়রানির অন্ত নেই বলে অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ