• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Picture BNPফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিকেল ৪টায় নিমতলা মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বাশার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি মোঃ মাহাবুব আলম, সাধারণ সম্পাদক জাকিউর রহমান চঞ্চল, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নবাব আলী, বিএনপি’র ছাত্রদল, সেচ্ছাসেবক দলের ৫শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে নিমতলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম তিনি বলেন, অবিলম্বে হাবিবুর রশিদ হাবিবকে মুক্তি দেয়া হোক, মুক্তি দেয়া না হলে উত্তরাঞ্চলসহ সারা দেশ অচল করে দেয়া হবে। এই ফ্যাসি বাদী  সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাক শালিকায়দায় রাষ্ট্র পরিচালনা করছে। তারা ক্ষমতাকে আকরে ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সেই সুজুগ জনগণ কখন হতে দিবে না। এদিকে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হয়ে বন্দুকের নল দিয়ে জনগণকে ভয় দেখিয়ে বিনা ভোটে ক্ষমতায় এসে বিএনপিসহ সকল নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা জড়িয়ে জেলহাজতে পুড়ছে। এর পরিনাম এই সরকারের কখনও ভাল হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ