• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সোনালী ব্যাংকের সাবেক ডিজিএমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Sonali-Bankঢাকা: ছয় কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৮৪ টাকা (সুদ-আসলে) আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখার সাবেক ডিজিএমসহ পাঁচজনের বিরুদ্ধে  মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকালে দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বাদি হয়ে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন-সাবেক ডিজিএম জিএম বাকী বিল্লাহ, সাবেক এজিএম মো. আব্দুল হাই, রাহান গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার এম মোস্তফা কামাল, পরিচালক সাইদুর ইসলাম খান ও পরিচালক আবু সাঈদ শাহরিয়ার আহমেদ।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে সোনালী ব্যাংকের মতিঝিল বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার মাধ্যমে মূল রফতানি এলসির মেয়ার শেষ হওয়া সত্ত্বেও এবং শিপমেন্টের তারিখ নেই জেনেও দুইটি বিল ক্রয়পূর্বক ৬৬ লাখ ১৬ হাজার ৫২৮ টাকা আত্মসাত করেছেন। যা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। বর্তমানে সুদ আসলে তা ছয় কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৮৪ টাকা হয়েছে।

২০০০ সালের ২৩ অক্টোবর সময় থেকে ২০০১ সালের ২২ অক্টোবর পর্যন্ত সময়ে এ দুর্নীতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

আসামিদের মধ্যে সাইদুর ইসলাম খান বর্তমানে আমেরিকায় এবং আবু সাঈদ শাহরিয়ার আহমেদ কানাডা আছেন বলে জানিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ