• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শ্রুতিকে নিয়ে হৈচৈ

Suritiবিনোদন ডেস্ক: কমল হাসান কন্যা শ্রুতি হাসানের দিনকাল এখন কাটছে ফুরফুরে মেজাজে। প্রতিদিন শুটিং নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। এদিকে পিতা কমল হাসানও সন্তুষ্ট মেয়ের কাজ নিয়ে। শ্রুতির বলিউড ছবিগুলোর প্রশংসা করেছেন তিনি একাধিক সাক্ষাৎকারে। তবে ‘রামাইয়া বাসতাভিয়া’ ছবিতে শান্ত স্বভাবের শ্রুতি নিজের ইমেজ বদলেছেন। আসছে ছবিগুলোতে তাকে আবেদনময়ী রূপে দেখা যাবে। এরই মধ্যে ‘গাব্বার’ ছবিতে অর্ধনগ্নভাবে ক্যামেরাবন্দি হয়ে আলোচনায় এসেছেন ক’দিন আগে। ছবিটি শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু এবার শ্রুতি আলোচনায় এলেন একটি ছবিতে রগরগে দৃশ্যে অভিনয় করে। ছবির নাম ‘ওয়েলকাম ব্যাক’। পরিচালনা করছেন আনিজ বাজমি। এখানে তাকে দেখা যাবে জন আব্রাহামের বিপরীতে। অনিল কাপুর, নানা পাটেকার, পরেশ রাওয়ালদের মতো অভিনেতারাও এই কমেডি-রোমান্টিক ছবিতে অভিনয় করছেন। পুরো ছবিটি কমেডিতে ভরপুর হলেও শ্রুতিকে দেখা যাবে আবেদনময়ী এক তরুণীর চরিত্রে। একাধিকবার খোলামেলা হয়ে এখানে কাজ করেছেন তিনি। একটি গানে জন আব্রাহামের সঙ্গে রগরগে শ্রুতি হাসানকে দেখা যাবে। গানে অর্ধনগ্ন অবস্থায় জনের সঙ্গে একাধিক চুম্বন দৃশ্যে পারফর্ম করেছেন শ্রুতি। সম্প্রতি এই গানের শুটিংয়ের একটি অংশ টিভি চ্যানেলে ‘এক্সক্লুসিভ’ হিসেবে প্রচার করা হলে তা নিয়ে হৈচৈ পড়ে যায় বলিউডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ