• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে স্ত্রী-মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

Deathদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে স্ত্রী ও মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে শহরের গুঞ্জাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার সকাল ১০টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। মৃতরা হলেন-রনী সরকার (৩৫), স্ত্রী স্পœা রানী (৩০) এবং তাদের মেয়ে ভুমি (৫)।
নিহতদের স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রনী মোবাইলে তার শাশুড়িকে জানায়, আপনার মেয়ে স্বপ্না রানী অসুস্থ হয়ে পড়েছে তাকে নিয়ে যান। কিন্তু মোবাইল পাওয়ার পর রাতে না এসে সকাল বুধবার সকাল ১০টায় তার স্বজনরা স্বপ্নার বাড়ীতে এসে বাড়ির দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকির পর কোন সাড়া-শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারা দেখেন রনী গলায় ফাঁস দিয়ে ঝুলছে এবং পাশে স্ত্রী স্বপ্না ও মেয়ে ভুমির লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার এসআই মোঃ রেজাউল ইসলাম জানান, প্রতিবেশী বা নিহতদের স্বজনরা কেউ ঘটনার কোন কারণ জানাতে পারেননি। পারিবারিক কলহের কারণে রনী স্ত্রী ও মেয়েকে বিষপান করিয়ে পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে কোতয়ালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ