• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে সমন জারি

93157_1সিসি ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দেয়ার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সরকারের আদালত হতে এ সমন জারি করা হয়। আদালত শুনানি শেষে দুই জনকে আগামী ৯ নভেম্বর স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এম আব্রাহাম লিংকন জানান, দণ্ডবিধির ২৯৫, ২৯৫ (ক), ও ২৯৮ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, উস্কানিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে পত্রিকাটির বিরুদ্ধে।

বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট সাখওয়াত হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন।

মামলার বাদী অ্যাডভোকেট সাখওয়াত হোসেন জানান, গত ২০০৭ সালে প্রথম আলোর ‘আলপিন’ এ মহানবী (সা:) কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ, ২০১৩ সালের ১১ মার্চ ‘রস আলোতে’ পবিত্র কোরআনের সুরা লোকমানের ২৭ নং আয়াতের বিকৃতি ও মহানবী সম্পর্কে কটূক্তি করা এবং চলতি বছর ৬ জানুয়ারি প্রথম আলোতে নারী ভোটারদের সিঁদুর পড়িয়ে সাজানো ছবি প্রকাশ করায় এ মামলা দায়ের করা হয়। মামলায় বাদী পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট লুৎফর রহমান।

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ