• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এশিয়ান গেমসে দুই বিভাগের কাবাডির ফাইনালে ইরান-ভারত

image_100760_0খেলাধুলা ডেস্ক: এশিয়ান গেমসের কাবাডির পুরুষ ও মহিলা বিভাগের ফাইনালে উঠেছে ভারত ও ইরান। স্বর্ণপদক পাওয়ার জন্য শুক্রবার পরস্পরের মুখোমুখি হবে এই দুই দল।

ভারতের পুরুষ দলটি জিতলে এটা হবে এশিয়াডে তাদের সপ্তম সোনা। ভারতীয় মেয়েদের জন্য কেবল দ্বিতীয়।

এশিয়ান গেমসে ক্রমশ শক্তি হয়ে ওঠা ভারতের পুরুষ কাবাডি দলটি স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ৩৬-২৫ পয়েন্টে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত খেলাটিতে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ইরানের পুরুষ দল সেমিফাইনালে পাকিস্তানকে ২৫-১৪ পয়েন্টে হারিয়ে ভারতের প্রতিপক্ষ হয়।

অপরদিকে ভারতের নারী দল একই যোগ্যতা অর্জন করে থাইল্যান্ডকে ৪১-২৮ পয়েন্টে হারিয়ে।

ইরানের নারী দল বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ওঠে। এশিয়ান গেমসে মহিলা কাবাডি অন্তর্ভূক্ত হয় ২০১০ সালে চীনের গোয়াংজুতে অনুষ্ঠিত আসরে। পুরুষ কাবাডি প্রচলন হয় ১৯৯০ সালের এশিয়ান গেমস থেকে। সূত্র: ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ