• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জ্ঞানী মন্তব্যের জন্য লতিফকে অপসারণ: তসলিমা

Toslimaসিসি ডেস্ক : পবিত্র হজ, তাবলিগ জামাত, সাংবাদিক, প্রবাসী ও প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব, দলীয় পদসহ সব হারাতে বসেছেন। তার বিরুপ মন্তব্যের কারণে দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠেছে।

প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন লতিফ সিদ্দিকীর পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, “বর্বর ইসলামপন্থিদের দেশ বাংলাদেশ। হজ নিয়ে করা জ্ঞানী মন্তব্যের জন্য লতিফ সিদ্দিকীকে অপসারণ করেছে দেশটি।”

সংগীতশিল্পী ও সম্প্রতি বিএনপির রাজনীতিতে যোগ দেয়া ন্যান্সির একটি মন্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে৷ তিনি জনসম্মুখে লতিফ সিদ্দিকীর শিরশ্ছেদ করা উচিত বলে মন্তব্য করেন। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করলেও সমালোচনাও হচ্ছে অনেক।

এ ছাড়া প্রতিদিন তার শাস্তির দাবিতে বিভিন্ন দল-সংগঠন বিক্ষোভ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে ২৭টিরও বেশি মামলা হয়েছে।

লতিফ সিদ্দিকীর অব্যাহতির খবরে ব্লগার আরিফ জেবতিক ফেসবুকে লিখেছেন, “…পাবলিক অফিসে বসে পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে কথা বলায় তাকে অফিস থেকে বের করে দেয়া হয়েছে, রাজনীতিতে এর চাইতে বেশি করার সুযোগ নেই, উচিতও নয়।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ