• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাপিতের বেতন কমিয়ে ৯৭ লাখ টাকা!

image_100766_0আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। তার ঢেউ এবং জোরেশোরেই লাগছে ইতালিতে। তা থেকে রক্ষা পেতে চলছে কৃচ্ছ্র অভিযান। বেতন-ভাতা কমানোর ডাক চারদিকে। সবার কমলে ক্ষৌরকর্মে নিয়োজিতরা বাদ থাকবে কেন?
তাদের বেতন-ভাতা কমিয়ে দেয়া হয়েছে বড় একটি কাঁচি চালিয়ে। বছরে এখন তাদের বেতন হবে বাংলাদেশি মুদ্রায় ৯৭ লাখ আট হাজার ৪৯৮ টাকা (৯৯,০০০ ইউরো)।
কমানোর প্রস্তাবটা এসেছে একটু অন্যভাবে। হঠাৎ করেই জানা গেল, পার্লামেন্ট সদস্যদের সাজিয়ে গুজিয়ে রাখতে নাপিতের পেছনে খরচ হয় এক লাখ ৩৬ হাজার ডলার পর্যন্ত।
অনেকে চোখ কপালে উঠল। এমনটা তো বরদাস্ত করা চলে না। এমপি কমিটি বৈঠকে বসল। তারা ক্ষৌরকর্ম বাবদ খরচ ঘ্যাচাং করে ৩৭ হাজার ইউরো কমিয়ে দিলেন।
তবে কেবল নাপিতদের নয়, এমপিদের চিফ অব স্টাফদের বেতনও চার লাখ ৮০ হাজার ইউরো থেকে কমে হয়েছে তিন লাখ ৬০ হাজার, সহযোগীদের তিন লাখ ৫৮ হাজার ইউরো থেকে কমে হয়েছে দুই লাখ ৪০ হাজার, টেকনিশিয়ানদের এক লাখ ৫২ হাজার থেকে এক লাখ ছয় হাজার হয়েছে।
তবে তাতেও অনেক ইতালিয়ান সন্তুষ্ট নন। ওয়েবসাইটে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘নতুন হিসাবও মাথা ঘুরে যায়। পার্লামেন্টের নাপিতরা মাসে মাত্র সাত হাজার ৬০০ ইউরো পাবেন।’
আরেকজন ট্যুইট করেছেন, “আমি একটা কালেকশনের আয়োজন করার কথা ভাবছি। এমপিদের চুল কাটতে এত টাকা লাগে! এমপিদের ৮০ ভাগের মাথায় তো চুলই নেই!” সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ