• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরের স্কুল ছাত্রী মোনালিসার দৃষ্টান্ত

Saidpurসিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবু পাড়া এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগটি এখন প্রকৃত মালিকের হাতে। বুধবার সন্ধ্যায় ওই মহল্লার স্কুল ছাত্রী মেহের আফরোজ মোনালিসা পুলিশ লাইন সড়কের তার বাসার সামনে থেকে ব্যাগটি কুড়িয়ে পায়। পরে ব্যাগ প্রাপ্তির বিষয়টি অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ ও ফেইসবুকের মাধ্যমে প্রকাশ করা হয়।

আজ শনিবার ব্যাগের প্রকৃত মালিক হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্র সোলায়মান আলী যোগাযোগ করেন। তার ব্যাগটির মধ্যে রাখা ল্যাপটপসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের কথা সঠিক ভাবে জানায়। সোলায়মানের বাড়ি সৈয়দপুরের পাশ্র্ববর্তী পার্বতীপুরের গোপালগঞ্জে। সে জানায়, ওইদিন সৈয়দপুর শহর থেকে মটরসাইকেল যোগে দ্রুত বাড়ি ফিরছিল।  ব্যাগটি মটরসাইকেলের বাম পাশে বাঁধা ছিল।

পরে মোনালিসার বাসায় দুপুরে সিসি নিউজ’র সম্পাদক জসিম উদ্দিনের উপস্থিতিতে ল্যাপটপসহ ব্যাগটি সোলায়মানের হাতে তুলে দেয়া হয়। স্কুল ছাত্রী মোনালিসার এমন দৃষ্টান্ত সকলের কাছে প্রশংসিত হয়েছে। সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্রী মোনালিসা  এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি এম আর মহসিন’র কন্যা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ