• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘বেড সিন’ নিয়ে শোরগোল!

image_101093_0বিনোদন ডেস্ক: প্রযুক্তির গেরো নাকি নিছক কুত্সা। রটানোর নির্লজ্জ প্রচেষ্টা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দু’টি ছবি নিয়ে উঠেছে এমনই প্রশ্ন। কারণ ছবিতে যাদের দেখা যাচ্ছে, তারা দু’জনই বলিউডের বিখ্যাত ফিল্মি পরিবারের সদস্য।

মোবাইল ফোনে সেল্ফি তোলা এবং সেই ছবি ফেসবুক বা টুইটারে পোস্ট করে পরিচিতদের তাক লাগিয়ে দেওয়া ইদানীং তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু তা করতে গিয়ে জন্ম নিচ্ছে নতুন বিতর্ক। এবার সেই তালিকায় নয়া সংযোজন স্বয়ং এসআরকে পুত্র আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই ছবিতে আরিয়ান খানকে এক তরুণীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। দু’জনই যে সেই উষ্ণ মুহূর্তে আপ্লুত, তা তাদের অভিব্যক্তিতেই ধরা পড়েছে।

ছবিতে শাহরুখ পুত্রের সঙ্গিনী কে?

নজর করে দেখলে চেনা যাচ্ছে তাকেও। ওই তরুণী আর কেউ নন, খোদ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাতনি তথা অমিতাভ দুহিতা শ্বেতার মেয়ে। ছবিতে তাকে যথেষ্ট সুখী বলেই মনে হচ্ছে।

প্রশ্ন উঠেছে, ছবিগুলি কার তোলা?

ক্যামেরার অবস্থান দেখে মনে হচ্ছে দু’টি ছবিই আসলে সেল্ফি। মনে হচ্ছে সেগুলি আরিয়ান নিজেই তুলেছিলেন। তবে নিজের নিভৃত মুহূর্ত এভাবে জনসমক্ষে চলে আসবে তা নিশ্চই ঘূণাক্ষরেও চিন্তা করেননি তিনি।

তবে সোশ্যাল মিডিয়ার একাংশের মতে, দু’টি ছবিই নকল। অর্থাৎ আরিয়ান ও তার সঙ্গিনীর মুখের ছবি অন্য কোনো ছবির সঙ্গে জুড়ে কেচ্ছা রটানোর কোনো উদ্দেশ্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এভাবে সুপারস্টার ও তার পরিবারের সদস্যদের নিয়ে অতীতে বহু কেচ্ছা তৈরি করে মুনাফা লোটার চেষ্টার নজির কম নয়।

বলা বাহুল্য, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি আরিয়ান বা এসআরকে। বচ্চন পরিবারের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।- ওয়েবসাইট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ