• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চলে গেলেন সাংবাদিক গোলাম ফারুক

image_101106_0ঢাকা: দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুক (৪৯) আর নেই। সোমবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গোলাম ফারুকের ভাই মো. সেলিম ও বণিক বার্তার সহযোগী সম্পাদক এসএ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত নয়টার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গ্রামের বাড়ি পোশমাইলে অবস্থানের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন গোলাম ফারুক। এরপর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকাল ১০টায় গোলাম ফারুকের প্রথম জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। পরে বিকেল পাঁচটায় ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে হবে তার দ্বিতীয় জানাজা। এরপর নিজ গ্রাম পোশমাইলে তাকে দাফন করা হবে।

সাংবাদিক গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলেম উদ্দিনের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

গোলাম ফারুক বণিক বার্তার আগে দৈনিক সমকালে ফিচার সম্পাদক ও এফএম রেডিও স্টেশন এবিসিতে প্রধান প্রযোজক হিসেবে কাজ করেছেন। এছাড়া বিনোদন সাময়িকী আনন্দভুবনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ভোরের কাগজেও কাজ করেছেন তিনি।

সাংবাদিকতা ছাড়াও অভিনয় ও টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন গোলাম ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ