• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মঞ্চনাটকে যুবলীগের হামলায় নিহত ১

Deathমানিকগঞ্জ: শিবালয় উপজেলার ষাটঘর তেওতা গ্রামে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদের মারপিটে শাহিন উদ্দিন শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত শাহিন ওই গ্রামের নাছির উদ্দিন শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আমির হোসেন, আরিফ, হানিফ ও লালচাঁন নামের আরও চার জন।

আহত আমির ও হানিফ জানায়, ঈদ উপলক্ষে ষাটঘর তেওতা উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চনাটকের আয়োজন করে এলাকাবাসী। সোমবার রাত ২ টার দিকে যাত্রাপালা উপভোগ করতে আশে পাশের বিভিন্ন এলাকা থেকে শতশত লোকজনের সমাগম হয়। অনুষ্ঠানে শিবালয় উপজেলার চেয়ারম্যান আলী আকবর, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মঞ্চনাটক চলাকালে রাত ২ টার দিকে তেওতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ তার ৮/১০ জন সহযোগী নিয়ে মঞ্চে হামলা চালায়। এ সময় তারা মঞ্চ ভাংচুর করতে থাকে। এসময় শাহীন ও কয়েকজন তাদের বাধা দিতে যায়। একপর্যায়ে মাসুদ লাঠি দিয়ে শাহিনকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই শাহিন নিহত হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে লালচানকে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এব্যাপারে তেওতা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদল  জানান, একটি শান্তিপূর্ণ অনুষ্ঠানের মধ্যে ওই ছেলেগুলো হামলা চালিয়েছে এবং শাহিনসহ বেশ কয়েকজনকে বেধড়ক মারপিট করেছে।’

ঘটনার সত্যতা স্বীকার করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।        বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ