• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোহাগ গাজী নিষিদ্ধ

93699_1খেলাধুলা ডেস্ক: ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশের বোলার সোহাগ গাজীর ওপর। এই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না তিনি। তবে বোলিং অ্যাকশনের পরিবর্তন এনে আইসিসির পরীক্ষায় উত্তীর্ণ হলে আবার তিনি সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন।

চলতি বছর আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা পাওয়া চতুর্থ খেলোয়াড় হচ্ছেন সোহাগ। গেল জুলাই মাসে শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েকে ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে তাদের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে নিষিদ্ধ করা হয়। এরপর তৃতীয় বোলার হিসেবে এ বছর পরীক্ষার মুখোমুখি হন আজমল। তিনিও নিষিদ্ধ হন। সবশেষ আইসিসির নিষেধাজ্ঞার খড়্গের নিচে পড়লেন সোহাগ গাজী।

এখনো বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়া বাকি রয়েছে বাংলাদেশের আরেক বোলার আল-আমিন হোসেনের। তিনি চলতি মাসে ভারতে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ