• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নগ্ন ছবি ফাঁস করা যৌন অপরাধ: জেনিফার

image_101313_0সিসি ডেস্ক: অনলাইনে নগ্ন ছবি ফাঁসের এক মাসের বেশি সময় পর প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বললেন বলিউড তারকা জেনিফার লরেন্স। অস্কারজয়ী এই অভিনেত্রী তার নগ্ন ছবি চুরি ও তা অনলাইনে প্রকাশ করার ঘটনাকে ‘যৌন অপরাধ’ হিসেবে চিহ্নিত করেছেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে জেনিফার লরেন্স ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “এটা কোনো স্ক্যান্ডাল নয়, এটা যৌন অপরাধ।”

ছবি ফাঁসের ঘটনাকে ‘বিরক্তিকর’ উল্লেখ করে মার্কিন এই অভিনেত্রী বলেন, “এ সংক্রান্ত আইন পরিবর্তন করা দরকার।আমাদেরও পরিবর্তন হওয়া দরকার।” ছবি ফাঁসের জন্য ওয়েবসাইটগুলোকে দায়ী করেন তিনি।

২৪ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী বলেন, “আমার দেহের ক্ষেত্রে আমার পছন্দই শেষ কথা। এ বিষয়ে যখন আমার পছন্দকে গুরুত্ব দেয়া হয় না, তখন সেটা নিঃসন্দেহে ভীষণ বিরক্তিকর।”

সাক্ষাৎকারে ‘হাঙ্গার গেমস’ তারকা  হ্যাকারদের পাশাপাশি যারা ফাঁস করে দেয়া ছবিগুলো দেখেছে তাদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন, “যারা এসব ছবি দেখছে তারাও একইভাবে যৌন অপরাধ করছে। এসব মানুষের লজ্জিত হওয়া উচিত।”

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সসহ শতাধিক তারকার নগ্ন ছবি ‘ফোরচ্যান’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করে হ্যাকাররা। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের ‘আইক্লাউড’ সার্ভার থেকে তারকাদের এসব ছবি হ্যাক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ