• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে জেলা পর্যায়ের গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি : হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলাকে আবার জনপ্রিয় করার প্রত্যয় নিয়ে নীলফামারীতে অনুষ্ঠিত হলো গ্রামীণ ক্রীড়া প্রতিযোগীতা। বৃহষ্পতিবার সকালে নীলফামারী পৌরসভা মাঠে এ জেলা পর্যায়ের প্রতিযোগীতার উদ্বোধণ করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। দিনব্যাপী ছয়টি ইভেন্টের প্রতিযোগীতা শেষে দাড়িয়াবান্ধায় ডোমার উপজেলা দলকে হারিয়ে ডিমলা উপজেলা দল, হা-ডু-ডুতে জলঢাকা দলকে হারিয়ে সদর উপজেলা দল, তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা প্রতিযোগীতায় সদর উপজেলার লিটন ইসলাম, মোড়ক লড়াইয়ে ডিমলা উপজেলার আশরাফুল ইসলাম, দড়ি খেলায় (স্কিপিং) সদর উপজেলার গোলাপী আক্তার এবং বিস্কুট দৌড়ে সৈয়দপুরের শরিফুল ইসলাম চ্যাম্পিয়ান হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগীতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরিফ হোসেন মুন ছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী এবং পরিচালনা করেন রাসেল আমিন স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ