• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ট্রেন থেকে নামতে গিয়ে নারী-শিশুসহ ২০ যাত্রী আহত

Dinajpur mapদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেন থেকে নামতে গিয়ে নারী-শিশুসহ ২০ ট্রেন যাত্রী আহত হয়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেলস্টেশনে ১ মিনিট না দাড়িয়ে তড়িঘড়ি করে পুনরায় ছেড়ে দেয়ায় ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে এ ঘটনা ঘটে। এছাড়া আরো শতাধিক যাত্রী ট্রেন থেকে নামতে পারেননি। আহত যাত্রীদের মধ্যে রাহাত হোসেন ছোটন (২৩), শান্তি খুজুর (৪৭) ও আব্দুল লতিফ (৫৫) গুরুতর।
আহত যাত্রীরা অভিযোগ করে বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী রেলস্টেশনে যাত্রাবিরতী করে। ট্রেনটি তিন মিনিট দাঁড়ানোর কথা থাকলেও সেখানে এক মিনিটও না দাঁড়িয়ে তড়িঘড়ি ছেড়ে দেয়ায় যাত্রীরা ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ২০ যাত্রী দুর্ঘটনার শিকার হয়ে প্রাণে বেঁচে গেছেন। এর জন্য পুরোপুরি স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানসহ ট্রেনের গার্ড ও চালক দায়ী। ট্রেন থেকে নামতে না পেরে শতাধিক যাত্রী ওই ট্রেনেই পার্শ্ববর্তী পার্বতীপুরে চলে গেছেন। পরে সেখান থেকে বাসযোগে তাদেরকে ফুলবাড়ীতে ফিরতে হয়েছে।
স্টেশন এলাকার কয়েকজন বাসিন্দা জানান, কর্তব্যরত পয়েন্টটসম্যান দির্ঘদিন থেকে নিজে দায়িত্ব পালন না করে স্টেশনের স্থানীয় লেবারদের দিয়ে দায়িত্ব পালন করিয়ে থাকে। আর এ কারণে ইতোপুর্বেও কয়েকবার ট্রেন র্দুঘটনা ঘটেছে।
এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে কর্তব্যরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ট্রেনটি ফুলবাড়ী স্টেশনে তিন মিনিট দাঁড়ানোর কথা। কিন্তু পয়েন্টসম্যান জালাল উদ্দিন তার সাথে কোন পরামর্শ না করেই লাইন ক্লিয়ার দেয়ায় ট্রেনটি দাঁড়ানোর পরপরই স্টেশন থেকে ছেড়ে যায়। তিনি এ ঘটনার জন্য পয়েন্টসম্যানের দায়িত্বহীনতাকেই দায়ী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ