• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিস্তা সেতুতে রেল সংযোগ ও ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন

image_101349_0কুড়িগ্রাম: চিলমারী-সুন্দরগঞ্জ বাস্তবায়নাধীন দ্বিতীয় তিস্তা সেতুতে রেল লাইন সংযোগ ও রমনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি ভাওয়াইয়া এক্সপ্রেস মেইল ট্রেন চালুর দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় চিলমারীতে, দুপুর ১২টায় উলিপুরে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন শেষে রেল-নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির ব্যানারে সহস্রাধিক মানুষ মানবন্ধন নিয়ে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়।

পরে দুপুর ১ টায় দাবি বাস্তবায়নে কুড়িগ্রাম জেলা শহরের জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে।
সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের প্রধান সমন্বয়ক নাহিদ হাসান নলেজ, অধ্যাপক তুহিন ওয়াদুদ ও ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সাধারণ সম্পাদক সাইদুল আবেদিন ডলার।

বক্তারা অবিলম্বে অতীত ঐতিহ্য চিলমারী নৌ-বন্দর চালু, চিলমারী-সুন্দরগঞ্জ দ্বিতীয় তিস্তা সেতুতে রেল লাইন স্থাপন ও রমনা থেকে ঢাকা পর্যন্ত ভাওয়াইয়া এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ