• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আশারতলী সীমান্তে যুবকের লাশ উদ্ধার

Asartoli Simantoবান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলি সীমান্ত থেকে আবদুস সালাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে সীমান্তের জিরো লাইনের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। আবদুস সালাম ওই এলাকার মুজাফফর আহম্মদের ছেলে।
এদিকে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সীমান্তে কাঁটাতার চুরি করতে গিয়ে মায়ানমার বিজিপির গুলিতে তিনি নিহত হয়েছেন বলে স্থানীয়রা জানালেও বিজিবি বলছে বন্য হাতির আক্রমণে আবদুস সালাম নিহত হয়েছেন। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে গিয়েছেন।
স্থানীয়রা জানান, রাতে আবদুস সালামসহ পাঁচজন মিলে সীমান্তে কাঁটাতার চুরি করতে গেলে সেখানে মায়ানমার বিজিপি গুলি করে। ঘটনাস্থলেই আবদুস সালাম নিহত হয়। নুরুস সালাম, হাশেম আহম্মদ ও মাহামুদুল হকসহ অপর চারজন পালিয়ে আসেন।
স্থানীয় ইউপি সদস্য আলী হাসান জানান, রাতে স্থানীয়রা কয়েক রাউন্ড গুলির আওয়াজ শুনেন। লাশের গায়ে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। ঝামেলা এড়াতে পরিবারের সদস্যরা প্রথমে বন্য হাতির আক্রমণে নিহত হয়েছে বলে বিজিবিকে জানায়।
এ বিষয়ে কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল ফরিদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নতুন বার্তাকে জানান, বন্য হাতির আক্রমণে এক যুবক নিহত হওয়ার কথা আমরা শুনেছি। তবে একটি চক্র বিষয়টি আহেতুক ঘোলাটে করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, সীমান্তের একটি চক্র কাঁটাতারের বেড়া থেকে কাঁটাতার চুরি করে তা বিক্রি করে থাকে । বর্তমানে সীমান্তে উত্তজনা চলায় চক্রটি গভীর রাতে ঝুঁকি নিয়ে চুরির চেষ্টা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ