• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল ঘোষণা

cricket-bd-zim-logo_final-e1413026243739খেলাধুলা ডেস্ক: ঘরের মাঠে টাইগারদের জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল ষোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি শনিবার ৩২ সদস্যে প্রাথমিক দল ঘোষণা করেছে। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে রোববার থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে সিরিজের অনুশীলন শুরু করবে মাশরাফিরা।

টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজ ছাড়াও তিনটি টেস্ট খেলতে আগামী সপ্তাহে ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরের প্রথম টেস্ট শুরু হবে ২৫ অক্টোবর ঢাকায়। সিরিজের দ্বিতীয় টেস্ট  ৩ নভেম্বর শুরু হবে খুলনায়। তৃতীয় ও শেষ টেস্টটি ১২ নভেম্বর শুরু হবে চট্টগ্রামে।

এছাড়া পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুটি চট্টগ্রামের একই ভেন্যুতে ২১ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ১ ডিসেম্বর ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে টেস্ট দলের  নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। ওয়ানডে সিরিজে নেতৃত্বে দেবেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের প্রাথমিক দল

মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, শাসুর রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মুমিনুল হক, সাকিব আল হাসান, শুভগত হোম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, সাকলাইন সজিব, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, রবিউল ইসলাম, শাহাদাত হোসেন, এনামুল হক বিজয়, মোঃ মিঠুন, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আবুল হোসেন, মুক্তার আলী, মো. শহীদ, মোহাম্মদ ইলিয়াস, আব্দুর রাজ্জাক, মার্শাল আইউব, সৌম্য সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ