• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে ২ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

Pestolঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি নামক স্থানে দুই জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে।

নিহতরা হলো-যশোর কোতয়ালী থানার বড় রাজাপুর গ্রামের ভোদো দায় এর ছেলে মোহাম্মদ হাদি (৪০) ও একই গ্রামের ফুটো রফি উদ্দিনের ছেলে সোহাগ আলী (৩০)। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে গুলি করে তাদেরকে হত্যা করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার সংলগ্ন ফুলবাড়ি নামক স্থানে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের একজনের শরীরে দুইটি ও অপর জনের শরীরে একটি গুলির চিহ্ন রয়েছে।

ওসি বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ