• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আমেরিকায় বিমান বিধ্বস্তে তিন পাকিস্তানি চিকিৎসক নিহত

image_101967_0আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিন পাকিস্তানি চিকিৎসক প্রাণ হারিয়েছেন । সোমবার রাতে দেশটির ইলনয়েস রাজ্যের প্যালোস পাহাড়ের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডা. আলী কাঞ্চাওয়ালা ও তার স্ত্রী ডা. মারিয়া জাবেদ এবং ডা. তওফিকুর রহমান।

শিকাগোর পাকিস্তান কনস্যুল জেনারেল ফয়সাল তিরমিজি বলেন, ‘‘নিহতরা কেনাকাটা করতে শিকাগো গিয়েছিলেন, কেনাকাটা শেষে সন্ধ্যায় ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয়।’’

কনস্যুলের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।

প্যালোস পাহাড়ি এলাকার সহকারি পুলিশ প্রধান জেমস বোয়ে বলেন, ‘‘ঘটনাস্থলে পৌঁছার আগেই যাত্রীরা নিহত হয়।’’

ফয়সাল তিরমিজি জানিয়েছেন, ‘‘নিহতদের লাশ দাফনের জন্য পাকিস্তানে পাঠানো হবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ