• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে বয়স্কভাতা আত্মসাতের অভিযোগ, হতদরিদ্র লাঞ্চিত

Lancitoডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বয়স্কভাতার আত্মসাৎের অভিযোগ মিলেছে। বরাদ্ধকৃত ভাতা চাওয়ায়  লাঞ্চিত করা হয়েছে  হতদরিদ্রকে। এ ব্যাপারে রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের হয়েছে ।
জানা গেছে, উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের বৃদ্ধ মোঃ আজিজুল বার্ধক্যজনিত ও দারিদ্রতার কারনে দীর্ঘদিন থেকে মানবেতর জীবনযাবন করে আসছিল । এমতাবস্থায়  ২০১১ সালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নিকট বয়স্কভাতার জন্য আবেদন করে । যার পরিপেক্ষিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান  উক্ত ওয়ার্ডের  বয়স্ক ভাতার সুবিধা ভোগী বৃদ্ধ মোঃ জাফর আলী মৃত্যুবরন করলে তার স্থলে  বৃদ্ধ মোঃ আজিজুলের নাম  অর্ন্তভুক্ত করে। যার ব্যাংক একাউন্ট নম্বর- ০২৭০১৪৮৩৫, পুরাতন  নম্বর- ১৪৫৪ । একাউন্টটি শুরু হয় ১৭/০৬/১২ ইং তারিখে। ইতিমধ্যে উক্ত একাউন্ট হতে তার সহি জাল স্বাক্ষর করে প্রায় দীর্ঘথেকে  কে বা কারা টাকা উত্তোলন করে আসছে । এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান , ইউপি সচিব, ইউপি সদস্যর কাছে দীর্ঘদিন থেকে অভিযোগ করেও কোন সুরাহ হয়নি। এমনকি  সংশ্লিষ্ট ইউপি সদস্য  মোঃ জাকারিয়া  তার লোকজন দিয়ে তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করে ।
এ ব্যাপারে সোনালী ব্যাংক, চিলাহাটি শাখা, ব্যবস্থাপক মাহবুল হক কে সুবিধাভোগীকে সরাসরি না দিয়ে কেন অন্যকে টাকা দিচ্ছেন প্রশ্ন করলে তিনি জানান,আমরা বইছাড়া টাকা দেই না, শুনেছি মেম্বারের কাছে বইটি আছে। এ ক্ষেত্রে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
সুবিধাভোগীকে সরাসরি  বই না দিয়ে ইউপি সদস্যদের দেন কেন প্রশ্ন করলে উপজেলা সমাজসেবা অফিসার  মোঃ সেলিম শাহ জানান, আমি দুই/তিন মাস হল এসেছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ