• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

Accidentপার্বতীপুর প্রতিনিধি: জেলার পার্বতীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় তাজনিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পার্বতীপুর-ফুলবাড়ি সড়কের হাবড়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাজনিয়া হাবড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, তাজনিয়া তার বাবা-মায়ের সাথে অটোরিক্সাযোগে আত্মীয় বাড়ি যাচ্ছিল। অটোরিক্স  থেকে নামার সাথে সাথে একটি দ্রুতগামী ট্রাক অটোরিক্সাটিকে পেছন থেকে ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়। তার মাথায় প্রচন্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলে চালক পালিয়ে যায়।
বড়পুরিয়া তদন্ত্রকেন্দ্রের এসআই জাহিদুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ