ঢাকা: জাতীয় তাঁতী পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ রাজনৈতিক কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু ও তাঁতী পার্টির সভাপতি সরদার শাহজাহানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।