• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলিতে আটক ১১ বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর: মামলা

hili photo-15-10-14দিনাজপুর প্রতিনিধি: হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে আটক ১১ বাংলাদেশীকে বিজিবি’র নিকট হস্তান্তর করেছে বিএসএফ।
মঙ্গলবার দিবাগত রাতে হিলি জিরো পয়েন্টে দু’দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। এ সময় হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর উমেদ শিং ও হিলি আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।
ফেরত আসা বাংলাদেশীরা হলেন-রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ধামইর গ্রামের প্রিয়নাথ চন্দ্ররায়ের ছেলে নির্মল চন্দ্র রায় (৩২), তার স্ত্রী মোসুমী রাণী রায় (২৫), মেয়ে নন্দিনী রাণী রায় (১০মাস), গাইবান্ধা জেলার সদর উপজেলার নাকাইহাট গ্রামের মোহনের স্ত্রী সুচিত্রা (৪০), ঢাকা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আলিমুদ্দিনের ছেলে ছাব্বির (৩৫), তার দুই ছেলে হীরা (১৫) ও দুলারা (১২), রাজশাহী জেলার সদর উপজেলার পবা গ্রামের বেলালের ছেলে জমসেদ (৩৮), এই এলাকার চারমাথা গ্রামের আজিজুর রহমানের ছেলে রমজান (২২), সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রংপুরিয়াপাড়ার আব্দুল জব্বারের ছেলে শাহ আলম (৩৮) ও নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের গিরিশের ছেলে ভবেশ (৩০)।
হিলি আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, গত সোমবার সকালে জয়পুরহাট পাচঁবিবি উপজেলার উত্তর গোপালপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। পরে ভারত অংশে হিলি বাসস্ট্যান্ডে বিএসএফ সদস্যরা তাদের আটক করে। ফেরত আসা বাংলাদেশীদের রাতেই হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ