• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচবিবিতে ইসলামী ব্যাংকের নতুন শাখার শুভ উদ্ধোধন

Islame Bank Picহিলি প্রতিনিধি: পাঁচবিবিতে ইসলামী ব্যাংকের ২৮৭তম শাখার শুভ উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার পাঁচবিবি বড় মসজিদ মার্কেটের উপর তলায় নিজস্ব ওই শাখায় ব্যাংকের মহাপরিচালক মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোনজ কান্তি বৈরাগী, পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লা, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজার রহমান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, জয়পুরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাকিম মন্ডল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ হোসেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো: ইসকান্দার আলী প্রধান। উদ্বোধনী সভায় স্বাগতম বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মোশাররফ হোসাইন সহ আরো অনেকে। প্রধান অতিথি বলেন ইসলামী ব্যাংক গ্রাহক সেবা প্রদানে যথেষ্ঠ সহনশীল ও আগ্রহী আমি তাদের ব্যাংকের আরো উন্নতি কামনা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ প্রদান এবং অনুষ্ঠান পরিচালনা করেন নতুন পাঁচবিবি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: সেত্তাজুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ