• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্তন ক্যান্সার থেকে রক্ষা করবে যেসব খাবার

-breast-implantস্বাস্থ্য ডেস্ক: বর্তমান যুগে আমরা অনেক রকমের সমস্যায় ভুগি৷ আর এই নানাজনের নানা ধরনের স্বাস্থ্য সমস্যা রুখতে সুষম ও পুষ্টিকর খাবার আমাদের সাহায্য করে। আর প্রতিদিন বিশেষ কিছু খাবারের অভ্যাস আপনাকে মুক্ত করতে পারে স্তন ক্যান্সার থেকে যা বর্তমান বিশ্বে ভাবনার একটি গুরুত্ত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যা খুব বেশি দামী নয় আর খুব সহজেই পাওয়া যায় এমন কিছু খাবার যা রুখে দিতে পারে আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি। জেনে নিন এরকমই কিছু খাবারের সম্পর্কে:

বাঁধাকপি:

বাঁধাকপি প্রচুর প্ল্যান্ট কম্পাউন্ড থাকে যা স্তন ক্যান্সার থেকে আপনাদের প্রতিরোধ করে। স্যালাডের মধ্যেও দিয়ে খেতে পারেন বাঁধাকপি। কাঁচা খেতে ভালো না লাগলে হালকা লবন দিয়ে সামান্য ভাপিয়েও নিতে পারেন। বাঁধাকপি কখনোই বেশিক্ষণ ধরে রান্না করবেন না। হাল্কা সবুজ আভা থাকতে থাকতেই ওভেন থেকে নামিয়ে, নয়তো এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

অলিভ অয়েল:
অলিভ অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা শরীরের নানা ধরনের ক্ষতি রোধ করে। এটি স্তনে টিউমারের বৃদ্ধি রুখে দেয় য়ার ফলে স্তন ক্যান্সার থেকে মুক্তি দেয়। মাংস ম্যারিনেট করে রাখার সময়, সবজি রান্নার সময়েও আপনি ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। এছাড়া ম্যাসেজও করতে পারেন শরীরের অংশে৷

আখরোট:
যদিও আখরোটে প্রচুর ক্যালোরি থাকে তবু বিভিন্ন গবেষণায় দেখা গেছে এটি স্তনের টিউমারের বৃদ্ধি রোৎধ করতে বিশেষ উপযোগি। কম করে হলেও আখরোট খান যা আপনার স্তনকে রাখবে সুরক্ষিত।

কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার:
কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবারে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে। টকদই ও পনির খাওয়া যেতে পারেন। এগুলো আপনাকে মোটা হতে না দিয়েই স্বাস্থ্যের সুরক্ষা বাড়াবে এবং স্তন ক্যান্সার রুখতে বেশ উপকারি।

সামুদ্রিক মাছ :
সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা-৩, ফ্যাটি এসিড থাকে যা টিউমারকে ক্যান্সারে রূপ নিতে রোধ করে। সপ্তাহে অন্তত ২ দিন সামুদ্রিক মাছ খাওয়া উচিত যা আপনাকে স্তন ক্যান্সার থেকে অনেক দূরে রাখবে৷
এইভাবে পুষ্টিকর খাবার খেয়ে সুস্হ ভাবে জীবন ধারণ করুন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ