• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদির জামিন মহানগর আদালতেও নামঞ্জুর

image_102292_0ঢাকা: অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন আবেদন নামঞ্জুর করেছে  মহানগর দায়রা  আদালত।

বুহস্পতিবার ঢাকার মহানগর দায়রা  জজ জহিরুল হক জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান আবদুর রহমান বদি। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। ওই আদেশে ক্ষুব্দ হয়ে মহানগর দায়রা  জজ আদালতে বদি ফৌজদারি রিভিশন এ মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়।

অনুসন্ধানে দেখা গেছে, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভুত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ ৩৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

অভিযুক্তের সম্পদ অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে অনুসন্ধানকারী কর্মকর্তারা রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার অফিস, এনবিআর, বিআরটিএ, রাজউক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, রিহ্যাব, ব্যাংক-বীমাসহ অন্যান্য অফিসে অনুসন্ধান করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সম্পদের হিসাব বের করেছেন। পাশাপাশি অভিযুক্তের নিজ নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন তদন্ত কর্মকর্তারা।

গত ২১ আগস্ট এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক খায়রুল হুদা ও আবদুস সোবহান। গত ১১ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন চাইলে হাইকোর্ট তাকে চার সপ্তাহের জামিন দেন।

এ জামিনের মেয়াদ শেষ হলে গত রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি আদালত তার আবেদন নামঞ্জুর করে  কারাগারে পাঠান। ওই আদেশে ক্ষুব্দ হয়ে মহানগর দায়রা  জজ আদালতে বদি ফৌজদারী রিভিশন এ মামলাটি করেন ঢাকার মহানগর দায়রা  জজ জহিরুল হক জামিন আবেদন শুনানি শেষে নামঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ