• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে দু’দিন ধরে আটক প্রেমিক এখন জেলখানায়

Rajarhat News Pic-17-10-14রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে প্রেমিকার খালার বাড়িতে প্রেমিক চুপিসারে প্রেমিকার দেখা করতে এসে স্থানীয় জনতার হাতে আটকের দু’দিন পর অবশেষে শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশের হাতে ওই প্রেমিক যুগলকে সোপর্দ করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে নাজিমখান ইউপি’র মল্লিকবেগ এলাকায়। এ ঘটনায় কলেজ ছাত্রীর পিতা নজরুল ইসলাম বাদী হয়ে প্রেমিক নাজমুল হুদা (২১) কে প্রধান আসামী করে রাজারহাট থানায় গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। প্রেমিকার পিতার দায়েরকৃত মামলায় প্রেমিক নাজমুল হুদাকে জেলে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, উপজেলার নাজিমখান ইউপি’র পাটোয়ারী পাড়া এলাকার মো. নজরুল ইসলামের কলেজ পড়–য়া কন্যা একাদশ শ্রেণীর ছাত্রী মোছা. নাজমিন আক্তার (১৮) এর সঙ্গে পার্শ্ববর্তী উলিপুর উপজেলাধীন দলদলিয়া ইউপি’র মুন্সিপাড়া এলাকার মোবারক আলীর কলেজ পড়–য়া পুত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র নাজমুল হুদা (২১) এর দীর্ঘ ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই সূত্র ধরে গত মঙ্গলবার ওই কলেজ ছাত্রী তার খালার বাড়ী মল্লিকবেগ এলাকায় বেড়াতে যায় এবং প্রেমিক নাজমূল হুদাকে মোবাইল ফোনে জানায়, রাতে চুপিসারে তার কক্ষে আসার জন্য। প্রেমিকার কথামতো প্রেমিক মঙ্গলবার রাতে ওই বাড়িতে এসে চুপিসারে তার শয়ন কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে বাড়ির ও পার্শ্ববর্তী লোকজন বিষয়টি টের পেয়ে তাদের দু’জনকে আটক করে একটি কক্ষে দু’দিন ধরে আটকে রাখে। পরে বিষয়টি নিয়ে দু’পক্ষের অবিভাবকদের মাঝে দফায় দফায় বৈঠক করেও কোন সুরাহা না পেয়ে নিরুপায় হয়ে কলেজ ছাত্রীর পিতা অবশেষে বিষয়টি পুলিশকে অবহিত করলে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে থানা পুলিশ মল্লিকবেগ এলাকার হারুন-উর-রশিদ এর বাড়ি থেকে প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কলেজ ছাত্রী নাজমিনের পিতা মো. নজরুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় নাজমুল হুদাকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭, তাং-১৭-১০-১৪ ইং। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ বলেন, প্রেমিক নাজমুল হুদাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে এবং কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ