• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপহৃত স্কুলছাত্রীরা মুক্ত হচ্ছে?

1010আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়া সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশটির সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে অস্ত্র-বিরতি চুক্তিতে সম্মত হয়েছে। ফলে গত প্রায় ছয় মাস আগে অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীকে মুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তবে এক্ষেত্রে নাইজেরীয় প্রশাসনকে বোকো হারামের আটককৃত সদস্যদের ফেরত দিতে হবে বলে সূত্র জানায়।

নাইজেরিয়ার সামরিক বিভাগের প্রধান অ্যালেক্স বাদেহ শুক্রবার সামরিক যুদ্ধবিরতির এই তথ্য প্রকাশ করেন। তবে বোকো হারামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি।

২০০৯ সাল থেকে বোকো হারাম সংগঠনটি নাইজেরিয়ার সশস্ত্র কার্যক্রম চালিয়ে আসছে। গত পাঁচ বছরে এই জঙ্গি সংগঠনটির হাতে দেশটির প্রায় দুই হাজার বেসামরিক লোক মারা গেছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

গত ১৪ এপ্রিল দেশটির চিবুক শহর থেকে ২শ’র বেশি স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম। এরপর স্কুলছাত্রীদের উদ্ধারে নাইজেরীয় সরকারের তৎপরতার ঘাটতি যথেষ্ট সমালোচনার শিকার হয়েছে।

এদিকে নাইজেরিয়ার অপহৃত স্কুললছাত্রীদের উদ্ধারে গঠিত ক্যাম্পেইন ‘আমাদের মেয়েদের ফিরিয়ে দাও’ এর এক সদস্য এই সংবাদ শুনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা ইতিবাচক প্রত্যাশা নিয়ে সংবাদটি পর্যবেক্ষণ করছি।”  -বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ