• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ বন্ধ, ঠিকাদার উধাও

PIC-01একরামুল হক বেলাল, সিসি নিউজ: দিনাজপুর জেলা পরিষদের অধিনে পার্বতীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মিত কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছে বলে শহরে গুঞ্জন শুরু হয়েছে। অপরদিকে, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম বলেন নিম্নমানের কাজ হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।
একটি সূত্র জানায়, পার্বতীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারটি ভেঙ্গে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। প্রথমে শহীদ মিনারের স্থান (উত্তর-দক্ষিণে) দিক নিয়ে সমস্য হলেও পরে তা পূর্বের স্থানেই নির্মাণ কাজ শুরু করে ঠিকাদার। ঈদ উল আযহার কয়েকদিন আগে ঠিকাদার তার সরঞ্জাম ও লোকজন নিয়ে চলে গেছেন। শহীদ মিনারের মূল মঞ্চের এক কর্নারে ঢালাই দিয়েই ওইদিন রাতেই কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হওয়ায় শহরে নানা গুঞ্জন শুরু হয়েছে। এব্যাপারে শুক্রবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম এর কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি সিসি নিউজকে জানান, ঠিকাদার উধাও নয়, নিম্নমানের কাজ হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ